রাজষপুর আলী আজ্জম চৌধুরী উচ্চ বিদ্যালয় ফেনী জেলার পরশুরাম উপজেলার অন্তর্ভুক্ত রাজষপুরে অবস্থিত অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান।রাজষপুর আলী আজ্জম চৌধুরী উচ্চ বিদ্যালয়টি ১৯৮৪ সালে নুর আহম্মদ চৌধুরী নামক এক মহান মনের অধিকারী, সমাজ সংস্কারক ও উদার ব্যক্তি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। উচ্চাকাঙ্ক্ষা না করেই তিনি সেই প্রাচীন সীমান্তবর্তী অধ্যুষিত অজ্ঞ এলাকায় শিক্ষা বিস্তারের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন।